শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের নিয়ে ইকো ক্রাফটের সচেতনতামূলক সেশন
ছবি: আই নিউজ
জলবায়ু পরিবর্তনের এই সংকটময় সময়ে প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য অন্যতম বড় হুমকি হয়ে উঠেছে। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যা পৃথিবীর সব মানুষের মোট ওজনের চেয়েও বেশি।
উৎপাদিত এই প্লাস্টিকের মাত্র ৯ শতাংশ পুনর্ব্যবহার (রিসাইকেল) করা সম্ভব হয়েছে। বাকি বিপুল পরিমাণ প্লাস্টিক শত শত বছর ধরে মাটি, নদী ও সমুদ্রে জমে থেকে পরিবেশ ও জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি করছে।
এ প্রেক্ষাপটে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে ‘ইকো ক্রাফট শ্রীমঙ্গল’-এর উদ্যোগে রোববার শ্রীমঙ্গলের বিষামনি উচ্চ বিদ্যালয়ে একটি বিশেষ সচেতনতামূলক সেশনের আয়োজন করা হয়।
সেশনে বিদ্যালয়ের নবম শ্রেণির ৪২ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এতে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব, প্লাস্টিকের দীর্ঘস্থায়ী পরিবেশগত প্রভাব এবং প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশ সংরক্ষণে করণীয় বিষয়ে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনের গুরুত্বও তুলে ধরা হয়।
অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা ও বাস্তবায়নে ‘ইকো ক্রাফট শ্রীমঙ্গল’-এর সদস্য এ কিউ এম নাঈম আর রহমান, ফাতেমা বেগম, মোছা. তিন্নি আক্তার, মো. রেজাউল করিম, মো. মিহাদ হাসান, কংকা পাল এবং মো. শাহেদ আহমেদ রানা সক্রিয় ভূমিকা পালন করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে আরও সচেতন হবে এবং প্লাস্টিক দূষণ রোধে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবে।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























