হবিগঞ্জ প্রতিনিধি
চুনারুঘাটে সদগুরু কবিরজীর ৬২৯তম আবির্ভাব তিথি উদযাপন
ছবি: আই নিউজ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সদগুরু কবিরজীর ৬২৯তম আবির্ভাব তিথি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিশ্বশান্তি ও সকল জীবের কল্যাণ কামনায় আরতি, চৌকা যজ্ঞ, ধর্মীয় আলোচনা সভাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার (২৯ জুন) উপজেলার রেমা চা-বাগানে অবস্থিত সদগুরু কবিরজীর মন্দির প্রাঙ্গণে বাংলাদেশ কবির পন্থী পানিকা/পাইনকা সমাজ (বি.কে.পি.এস) এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে আবির্ভাব তিথি উপলক্ষে পাইনকা সমাজের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় পাইনকা সমাজের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পরে বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় আরতি, চৌকা যজ্ঞ এবং ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা সদগুরু কবিরজীর আদর্শ অনুসরণ করে মানবসেবা, সাম্য, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইনকা সমাজের সভাপতি নির্মল পাইনকা, সাধারণ সম্পাদক দুলাল পাইনকা, কোষাধ্যক্ষ নিঝুম পাইনকা, রেমা চা-বাগান শাখার সভাপতি মিলন পাইনকা, সাধারণ সম্পাদক অরুণ পাইনকা, সহ-সম্পাদক রতন পাইনকাসহ সমাজের অন্যান্য নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।
ইএন/এসএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























