শাবিপ্রবি প্রতিনিধি
শাবির মাভৈঃ আবৃত্তি সংসদের নতুন সভাপতি প্রকৃতি, সম্পাদক নাইমুর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন ‘মাভৈঃ আবৃত্তি সংসদে’ নতুন নেতৃত্ব এসেছে। এতে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহরিয়া আফরিন প্রকৃতিকে সভাপতি ও একই বিভাগ একই বর্ষের নাইমুর রহমানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
আজ সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২৩তম কার্যকরী পরিষদ গঠনের কথা জানায় সংগঠনটি।
নতুন এই পরিষদের অন্যরা হলেন যৌথভাবে সহ সভাপতি রাকিব রায়হান রাফি ও ইশরাত জাহান প্রিয়া, সহ-সাধারণ সম্পাদক আকলিমাতুল জান্নাত ফাবিয়া, সাংগঠনিক সম্পাদক নাবিলা নাহিয়ান, যৌথভাবে সহ সাংগঠনিক সম্পাদক শতাব্দী মহোস্ত ও রায়হান উদ্দীন, কোষাধ্যক্ষ সাদিয়া আঞ্জুম শৌমি, সহ কোষাধ্যক্ষ সারানা চৌধুরী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নিশাত জাহান হক, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জয় রায়, প্রচার সম্পাদক আকাশ মজুমদার ও সহ প্রচার সম্পাদক মো. আমির হোসেন।
এছাড়া দপ্তর সম্পাদক সাকিবুন নাহার মারজান, কার্যকরী সদস্য-১ মো. আমিরুল কায়েস, কার্যকরী সদস্য-২ নিলুফার খানম সাবরিন ও কার্যকরী সদস্য-৩ সানজিদা সূহী মনোনীত হয়েছেন।
তাছাড়া জ্যেষ্ঠ কার্যকরী সদস্য-১ রাজর্ষী ভট্টাচার্য্য ও জ্যেষ্ঠ কার্যকরী সদস্য-২ দীপংকর দাশ বৃন্ত মনোনীত হয়েছেন।
আইনিউজ/এইউ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩

























