আইনিউজ ডেস্ক
শাবির সাবেক পাঁচ সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে আটক পাঁচ সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জালালাবাদ থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) আশরাফ উল্লাহ তাহের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আসামিরা হলেন- টাঙ্গাইলের সখীপুর দারিপাকা গ্রামের মতিয়ার রহমান খানের ছেলে হাবিবুর রহমান খান (২৬), বগুড়ার শিবগঞ্জ থানাধীন লক্ষ্মীকোলা গ্রামের মুইন উদ্দিনের ছেলে রেজা নুর মুইন (৩১), খুলনার সোনাডাঙ্গার মিজানুর রহমানের ছেলে এএফএম নাজমুল সাকিব (৩২), ঢাকার মিরপুরের মাজার রোডের জব্বার হাউসিং বি-ব্লকের ১৭/৩ বাসার এ কে এম মোশাররফের ছেলে এ কে এম মারুফ হোসেন (২৭) এবং কুমিল্লার মুরাদনগর থানাধীন নিয়ামতপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ফয়সল আহমেদ (২৭)।
আরও পড়ুন- শাবিপ্রবির আন্দোলনকারীদের অনশন ভাঙার আভাস!
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) আশরাফ উল্লাহ তাহের বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে সিআইডির একটি টিম আসামিদের সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের গত দুদিনে ঢাকার বিভিন্ন জায়গা থেকে আটক করে সিআইডি। হস্তান্তরের পরেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়। এ ঘটনায় অধিকতর তদন্ত করে তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হবে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
শাবিপ্রবি শিক্ষককে ফেনসিডিল সাপ্লাই দিতে গিয়ে গার্ড আটক!
`প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News
শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























