রাকিবুল ইসলাম রিয়াদ, জবি প্রতিনিধি
শিবির সন্দেহে আটক জবির ১২ শিক্ষার্থী, ৩ দিনের রিমান্ড
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২ শিক্ষার্থীকে শিবিরের কর্মী সন্দেহে আটকের পর জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে এসেছে। গতকাল শুক্রবার রাজধানীর গেন্ডারিয়া থেকে তাঁদের আটক করা হয়।
পরে আদালতে পাঠালে ওই শিক্ষার্থীদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। রিমান্ডে তাঁরা আরও কয়েকজনের সংশ্লিষ্টতার কথা জানিয়েছে বলে পুলিশ দাবি করেছে।
আজ শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, অভিযানে আটক হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে শিবির সংশ্লিষ্ট কাগজপত্রসহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন- রোববার মৌলভীবাজার সরকারি কলেজে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীরা হলেন—২০১৭-১৮ সেশনের (১৩ তম ব্যাচ) সংগীত বিভাগের আল-মামুন রিপন, ব্যবস্থাপনা বিভাগের মো. ফাহাদ হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৌহিদুর রহমান, ২০১৮-১৯ সেশনের (১৪ ব্যাচ) লোক প্রশাসন বিভাগের মো. মেহেদী হাসান (মাহদী), ইতিহাস বিভাগের ইসরাফিল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইব্রাহিম আলী, ২০১৯-২০ সেশনের (১৫ ব্যাচ) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেহেদী হাসান ও ওবাইদুল ইসলাম, মনোবিজ্ঞান বিভাগের আবদুর রহমান (অলি), ২০২০-২১ সেশনের (১৬ তম ব্যাচ) হিসাববিজ্ঞান বিভাগের রওসন উল ফেরদৌস, বাংলা বিভাগের শ্রাবন ইসলাম রাহাত, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৌহিদুর রহমান।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আরো বলেন, ‘শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গেন্ডারিয়া থানার ধুপখোলায় একটি মেস থেকে ১২ জনকে আটক করা হয়। তাঁদেরকে আদালতে চালান করা হলে তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীর নাম উঠে এসেছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ‘বিষয়টি শুনেছি। আমরা বলেছি, কেউ নির্দোষ হলে, সে যেন হয়রানির শিকার না হয়।’
আইনিউজ/রাকিবুল ইসলাম রিয়াদ/এসডিপি
আইনিউজ ভিডিও
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























