শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে ৩য় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
শাবিপ্রবিতে পরিসংখ্যান দিবসের শোভাযাত্রা। ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ স্লোগানকে সামনে রেখে ‘৩য় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩’ পালিত হয়েছে।
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় দিবস উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের 'সি' বিল্ডিংয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
পরে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লাইব্রেরি ভবনের সামনে এসে শেষ হয়। এতে পরিসংখ্যান বিভাগের সকল শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শাবিপ্রবিতে ৩০০টি চাকরি নিয়ে আসছে ২৮টি প্রতিষ্ঠান
শোভাযাত্রা পরবর্তী সমাবেশে পরিসংখ্যান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, পরিসংখ্যান ব্যবস্থার সঠিকতা নিরূপণ এবং তথ্যের যথাযথ সংরক্ষণ করতে ব্যর্থ হলে সরকারের পরিকল্পনা প্রণয়নে কাঙ্খিত ফলাফল সম্ভবপর হবে না। একটি দেশের উন্নয়নের জন্য সঠিক তথ্য উপাত্তের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এই লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ যথাযথ ভূমিকা পালন করে যাচ্ছে।
আই নিউজ/এইচএ
আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ৪৯ তম বেফাক পরীক্ষার রেজাল্ট ২০২৬ দেখার সহজ উপায়
- বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ২০২৬ রেজাল্ট প্রকাশ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- বেফাক পরীক্ষার ফলাফল ২০২৬ প্রকাশের আপডেট
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
























