Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৩ ১৪৩২

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৫:২৮, ৫ জুলাই ২০২০

ব্যবহারকারীর সুরক্ষা নিশ্চিতে অ্যাপলের নতুন নিয়ম

আপনি কোন অ্যাপটি ওপেন করছেন, কোন ওয়েবসাইট ভিজিট করছেন, কি লিখে সার্চ দিচ্ছেন সব তথ্যই সংরক্ষণ করে রাখে ডিভাইসে ইন্সটল করে রাখা অ্যাপগুলো। এর উদ্দেশ্যে আপনার গতিবিধির ভিত্তিতে বিজ্ঞাপন দেখানো।

এবার এক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। তারা  সিদ্ধান্ত নিয়েছে তাদের আইফোন ও আইপ্যাডের অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণে অ্যাপগুলো এসব তথ্য ব্যবহারকারীর অনুমতি ছাড়া সংগ্রহ করতে পারবে না। এসব তথ্য সংগ্রহ করতে হলে পপ-আপ স্ক্রিনে ব্যবহারকারীর অনুমতি চাইতে হবে।

পপ-আপে লেখা থাকবে ‘এই অ্যাপটি আপনার তথ্য সংগ্রহের জন্য অনুমতি চাচ্ছে’। এর কিছুটা নিচে লেখা থাকবে অনুমতি কেন প্রয়োজন।

এদিকে ফেসবুক ও গুগল সমর্থিত ১৬টি ডিজিটাল বিপণন সংস্থা অ্যাপল এর এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। অ্যাপেলের নতুন নিয়ম কার্যকর হলে ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করতে হলে অ্যাপগুলোকে দুই দফায় অনুমতি চাইতে হবে।

সংস্থাগুলো বলছে, এর ফলে ব্যবহারকারীর তথ্য প্রদানে অস্বীকৃতি জানানোর ঝুঁকি অনেকটা বেড়ে গেল। 

যেসব অ্যাপ অনলাইনে ব্যবহারকারীর গতিবিধি, অভ্যাস ও আগ্রহের উপর কড়া নজর রাখে এবং তার উপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রদর্শন করে এদের মধ্যে ফেসবুক ও গুগল অন্যতম।

অ্যাপল বলছে, তাদের ব্যবহারকারীদের তথ্য কি কাজে ব্যবহার হচ্ছে সে ব্যাপারে ব্যবহারকারীদের আরও বেশি স্বচ্ছতা প্রদানে এমন সিদ্ধান্ত নিচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়