তথ্য প্রযুক্তি ডেস্ক
সস্তায় নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড ফোন
এবার সস্তা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে এলো নোকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল এমাস। মডেল নোকিয়া সি ৩। শুরুতেই চীনে লঞ্চ করে নোকিয়া সি ৩। ফোনটিতে পাবেন ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে।
নোকিয়া সি৩ ফোনে ৫.৯৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এ ডিসপ্লের আসপেক্ট রেশিও এবং পিক্সেল রেজুলেশন ১৮:৯ এবং ১,৪৪০ × ৭২০। এই ফোনে ১.৬ গিগাহার্টজ ক্লক স্পিডসহ ইউনিসক এসসি৯৮৬৩এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্সের জন্য আছে আইএমজি ৮৩২২ জিপিইউ। এতে একটি রিয়ার ক্যামেরা ও একটি ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। চার্জিংয়ের জন্য এতে আছে মাইক্রোইউএসবি পোর্ট। এই ফোনে এফএম রেডিও চলবে। অপারেটিং সিস্টেম হিসেবে এখানে অ্যান্ড্রয়েড ১০ দেওয়া হয়েছে। ফোনটির ওজন ১৮৪.৫ গ্রাম।
ফোনটির পিছনে পাবেন এলইডি ফ্লাশ সহ ৮ মেগাপিক্সেল সেন্সর। আবার সামনে সেলফি ও ভিডিও কলের জন্য আছে ৫ মেগাপিক্সেল সেন্সর। সিকিউরিটির জন্য ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে।
আইনিউজ/টিএ
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩

























