তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৬:৪৮, ১২ ডিসেম্বর ২০২০
হোয়াটসঅ্যাপ ওয়েবে ভিডিও কল করবেন যেভাবে
ফাইল ছবি
হোয়াটসঅ্যাপের মোবাইল সংস্করণে সহজেই ভিডিও বা ভয়েস কল করতে পারছেন আপনি। কিন্তু মেসেজিং অ্যাপটির ওয়েব সংস্করণে এখনও তা সম্ভব নয়।
তবে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণের জন্য ভিডিও কল ফিচার নিয়ে পরীক্ষা চলছে বলে জি নিউজ এক খবরে জানিয়েছে।
পরীক্ষা শেষে শিগগিরই সব ব্যবহারকারীর জন্য এ ফিচার উন্মুক্ত করে দেয়া হবে।
মোবাইল সংস্করণটি কেবল আট ইউজারকে ভয়েস কলের অনুমতি দেয়। ওয়েবে সেই সংখ্যা বেশি থাকবে বলে ধারণা করা হচ্ছে।
কীভাবে হোয়াটসঅ্যাপ ওয়েবে ভিডিও কল করবেন?
১. ডিভাইসে WhatsApp Web আপনার অ্যাকাউন্ট খুলুন।
২. বাম দিকের কোনায় থ্রি ডটেট অপশনে ক্লিক করে এরপর ক্রিয়েট রুমে ক্লিক করুন।
৩. এরপর স্ক্রিনে ‘Continue in Messenger,’ আসবে। সেখানে ক্লিক করতে হবে। ডিভাইস থেকে অবশ্যই ফেসবুক লগ ইন রাখতে হবে।
৪. এরপর ভিডিও কলের লিঙ্ক পাঠিয়ে দিন।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩

























