Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৪ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১২ ১৪৩২

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ২২ এপ্রিল ২০২১
আপডেট: ১৩:১১, ২৩ এপ্রিল ২০২১

ঈদে আসছে স্লিম এবং ট্রেন্ডি রিয়েলমি ৮, সি ২৫ এবং গেম প্রো কিট

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসন্ন ঈদের বাজার মাতাতে বাংলাদেশে নিয়ে আসছে দারুণ দুইটি স্মার্টফোন এবং প্রো গেমিং কিট। আগামী ২৬ এপ্রিল অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে বাজারে আসতে যাচ্ছে দারুণ স্টাইলিশ এবং দুর্দান্ত পারফরমেন্সের রিয়েলমি ৮।

সাথে আসছে আপগ্রেডেড এন্ট্রি লেভেল সি সিরিজ থেকে রিয়েলমি সি ২৫। পাশাপাশি, আসবে রিয়েলমি গেম প্রো কিট।

লাইভ লঞ্চ ইভেন্টে অংশ নিয়ে ব্র্যান্ড নিউ মোবাইল জিতে নিতে ক্লিকঃ https://rebrand.ly/realme_8_and_C25_Launch_Event

৮ মিলিমিটারেরও কম পুরু, খুবই পাতলা দারুণ ডিজাইনের রিয়েলমি ৮-এ আছে শক্তিশালী হেলিও জি ৯৫ গেমিং প্রসেসর। সাথে থাকছে সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে।  বাংলাদেশে এই প্রথম জি ৯৫ + সুপার অ্যামোলেড ডিসপ্লের ফোন বাজারে আসতে যাচ্ছে।

তাই, রিয়েলমি ৮ হবে এবারের ঈদের অন্যতম আকর্ষণ। এই ফোনের গেমিং প্রসেসর সুপার-ফাস্ট র‍্যাম এবং শক্তিশালী এআই এর সমন্বয়ে মোবাইল গেমপ্রেমীদের জন্য অবিশ্বাস্য গেমিং অভিজ্ঞতা প্রদান করবে। রিয়েলমি ৮ হ্যান্ড সেটটি মূলত এইট সিরিজের একটি স্মার্টফোন।

এইট সিরিজের ফোনগুলোতে হাই-রিজোলিউশন ক্যামেরা, টিল্ট শিফট এবং স্টারিমোডের পাশাপাশি ডুয়াল ভিউ মোড রয়েছে এবং এই সিরিজ থেকে রিয়েলমি ৮ প্রো এই মাসের শুরুতে বাজারে আনা হয়। ৮ প্রো তার ১০৮ মেগা পিক্সেল আলট্রা কোয়াড ক্যামেরা দিয়ে ফটোগ্রাফিপ্রেমীদের মন জয় করে নিয়েছে।

রিয়েলমি ৮-এর সাথে বাজারে আসবে সি সিরিজের আপগ্রেডেড স্মার্টফোন রিয়েলমি সি২৫।

রিয়েলমি সি ২৫ উচ্চনির্ভরযোগ্যতা স্মার্টফোন প্রশংসাপত্র প্রাপ্ত স্মার্টফোন এবং ৪৮ মেগা পিক্সেল ট্রিপলক্যামেরাসহ প্রথম সি সিরিজের স্মার্টফোন। সি২৫ এ আছে বিশাল ডিসপ্লে এবং ব্যবহারকারীদের জন্য অবিশ্বাস্য সব কাস্টমাইজেশন অপশনস। এছাড়াও সি ২৫ এ থাকছে মেগা ব্যাটারি, যার সাহায্যে এই ফোন ৪৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকতে পারে। ব্যবহারকারীরা এই ফোনে তাত্ক্ষণিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্লিপ টু মিউট, ডুয়াল মোড মিউজিক শেয়ার, অ্যাপলক এবং হাইড এর মতো সুবিধাজনক বিভিন্ন ফিচার পাবেন।

এই ফোন গুলো ছাড়াও রিয়েলমি গেমারদের জন্য রিয়েলমি কুলিং ব্যাকক্লিপ এবং রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গারস্লীভস নিয়ে আসছে। রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গারস্লীভস বিশেষত এমন গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের হাত ঘেমে যায়। এই গেমিং কিটের সাহায্যে একজন গেমার মসৃণভাবে গেম নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ এইস্লীভসগুলো বৈদ্যুতিক পরিবাহিতা এবং উচ্চ সংবেদনশীলতা নিশ্চিত করে। এসব কারণেই আসন্ন ঈদে রিয়েলমির নতুন স্মার্ট ডিভাইসগুলো নিশ্চিতভাবেই বাজার মাতাবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়