ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:১৪, ৯ আগস্ট ২০২১

অস্ট্রেলিয়ার সাথে সিরিজের শেষ টি-টোয়েন্টি আজ

চলমান সিরিজে বাংলাদেশের বিপক্ষে পাত্তাই পাচ্ছে না সফররত অস্ট্রেলিয়া। প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ। অবশ্য চতুর্থ ম্যাচে জয় পেয়েছে অজিরা।

সিরিজের পঞ্চম এবং শেষ ম্যাচ আজ (৯ আগস্ট)। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

জিম্বাবুয়ের বিপক্ষে একটি সফল সফর শেষ করার পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে টাইগাররা। এই সিরিজে হয়তো বাংলাদেশের লক্ষ্য ছিল অন্তত একটি ম্যাচ জেতা। ওয়ানডে এবং টেস্টে জয় থাকলেও টি-টোয়েন্টিতে এর আগে জেতা হয়নি লাল-সবুজের পতাকাধারীদের। কিন্তু সিরিজ শুরু হওয়ার পর রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা।

সিরিজের প্রথম ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রান তুলে স্বাগতিকরা। সেটা করতেই ব্যর্থ ম্যাথু ওয়েডরা। আর তাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জেতার স্বাদ পায় মাহমুদউল্লাহরা। এরপর দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে এবং তৃতীয় ম্যাচে ১০ রানের জয় নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেটের যেকোনো ফরম্যাটে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। অবশ্য চতুর্থ ম্যাচে জয় পেয়েছে সফরকারীরা।

  • বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ(অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম।

  • অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ:

বেন ম্যাকডারমোট, ম্যাথু ওয়েড(অধিনায়ক), মিচেল মার্শ, মোসেজ হ্যানরিকুইস, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার, ড্যানিয়েল ক্রিশ্চিয়ান, জস হ্যাজলউড, অ্যাডাম জাম্পা এবং নাথান এলিস।

চতুর্থ টি-টোয়েন্টিতে হারলেও জয় নিয়েই সিরিজ শেষ করতে চায় টাইগাররা। তা তো চাইবেই। কেননা এই সংস্করণে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ। শেষ ৭ ম্যাচের ৫টিতেই জয় পেয়েছে তারা। এর আগে ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে এত ধারাবাহিক ছিল না টাইগাররা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়