ঢাকা, শনিবার   ১৩ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:০৮, ১২ জুন ২০২৬

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গু`লি`তে বাংলাদেশি যুবক নি`হ`ত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ৬ থেকে ৭ জনের একটি বাংলাদেশি চোরাকারবারী দল কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত দিয়ে ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় চোরাচালানি মালামাল আনার উদ্দেশ্যে সীমান্ত পিলার ১৮৫২/৫-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে লখাইরচর নামক স্থানে অবৈধভাবে প্রবেশ করে।

বিজিবি জানায়, ভারতের লখাইরচর এলাকায় প্রবেশের পর ১৯৯ ব্যাটালিয়নের লাঠিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বাঁধা দিলে বাংলাদেশি চোরাকারবারীরা দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে বিএসএফ সদস্যরা ২ থেকে ৩ রাউন্ড গুলি ছোড়ে।

এতে চোরাকারবারী মো. মুজিব আলী (২০) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. অজিব আলী।

জানা গেছে, ঘটনার সময় সঙ্গে থাকা অন্যরা বাংলাদেশের অভ্যন্তরে ফিরে এসে আত্মগোপনে রয়েছেন। নিহত মুজিব আলী পূর্বেও চোরাচালানি মালামাল পরিবহনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ইএন/এসএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ