ঢাকা, মঙ্গলবার   ২৮ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৫ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৮, ৫ নভেম্বর ২০২১
আপডেট: ১১:১১, ৫ নভেম্বর ২০২১

টিকে থাকতে স্কটিশদের মুখোমুখি হচ্ছে ভারত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ শুরুর পর ভারত জিততে পারেনি নিউজিল্যান্ডের সঙ্গেও। আর তাতেই জেগেছিল মেন ইন ব্লুদের ছিটকে যাওয়ার শঙ্কা। তবে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে আসরে টিকে রয়েছে ভারত। আজ তাদের সেমিফাইনালে যাবার আশা বাঁচিয়ে রাখার মিশন।

প্রথমবারের মতো আসরের মূলপর্বে খেলা স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বিরাট কোহলির দল। রাত ৮টায় দুবাইয়ে মুখোমুখি হবে দুদল। খেলাটি সরাসরি দেখাবে জিটিভি ও টি-স্পোর্টস।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও দুদলের একবার দেখা হয়েছিল। তাও সেই ম্যাচটি পরিত্যাক্ত হয় বৃষ্টির কারণে। ২০০৭ সালের বিশ্বকাপের পর এবার আবার ভারতের বিপক্ষে লড়বে স্কটিশরা। প্রথম পর্বে টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও মূলপর্বে খাপছাড়া স্কটিশরা। এখনও চার ম্যাচ খেলে তারা জিততে পারেনি একটিও। বিশ্বকাপ আসর থেকে সংগত কারণে ছিটকেও গেছেন। তবে আজ ভারতের দুর্বলতার সুযোগ কাজে লাগাতে চায় তারা।

ভারতের বিপক্ষে ম্যাচের প্রসঙ্গে স্কটিশ ব্যাটাসম্যান মাইকেল লিস্ক বলেন, ‘ভারত শক্তিশালী দল। তবে তারা চাপে আছে। ভারতের বিপক্ষে সাফল্য পেতে এটাই সেরা সময়।’

তবে সেমিফাইনালে চোখ রাখা শক্তিশালী ভারত জয় ছাড়া অন্যকিছু ভাবছেন না। ভারতীয় ওপেনার রোহিত শর্মা আফগানদের বিপক্ষে জয়ের পর বলেছিলেন, ‘আমরা জানতাম রান রেট গুরুত্বপূর্ণ। সেই কথা মাথায় রেখে খেলেছি। দল যে ভাবে চাইবে সে ভাবে খেলতে তৈরি। শেষ পর্যন্ত জিতেছি, এটাই আসল ব্যাপার। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেতে হবে আমাদের। এছাড়া অন্য কোন পথ নেই।’

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়