ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১০ ১৪৩৩

স্পোটস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ২০ নভেম্বর ২০২১

ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের মামুলি সংগ্রহ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ আশা জাগিয়েও জিততে পারেনি তারা। সিরিজে ঘুরে দাঁড়ানোর ম্যাচেও ব্যাটিং ব্যর্থতায় মামুলি সংগ্রহ করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০৮ রান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টাইগারদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন সাইফ হাসান ও মোহাম্মদ নাইম।

অভিষেকে ব্যর্থতার পর নিজের দ্বিতীয় ম্যাচেও হতাশা উপহার দেন সাইফ হাসান। নিজের প্রথম বলেই শাহীন আফ্রিদির কাছে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি। অপর ওপেনার নাইমও আউট হওয়ার আগে করেন মাত্র ২ রান।

মাত্র ৫ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন আফিফ হোসেন ধ্রুব ও নাজমুল হোসেন শান্ত। দুজনে ধীরে সুস্থে দলকে এগিয়ে নিতে থাকেন। ব্যক্তিগত ২০ রানে আফিফ ফিরলে ভাঙে দুজনের ৪৬ রানের জুটি।

এরপর শান্ত ও রিয়াদ মিলে ২৮ রানের জুটি গড়েন। ১২ রানে রিয়াদ ফেরার পর বাকি ব্যাটারদের কেউই বড় সংগ্রহ পাননি। একপ্রান্ত আগলে খেলা শান্ত করেন ৪০ রান। 

পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ও সাদাব খান দুটি এবং মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম একটি করে উইকেট শিকার করেন। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়