ঢাকা, বুধবার ০৮ জুলাই ২০২৬,   আষাঢ় ২৩ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ৪ ডিসেম্বর ২০২১
আপডেট: ১২:৩৭, ৪ ডিসেম্বর ২০২১

পাক ব্যাটিংলাইনে তাইজুলের জোড়া আঘাত

উইকেট সেলিবেশনে তাইজুল।

উইকেট সেলিবেশনে তাইজুল।

পাকিস্তানের ব্যাটিং লাইন আপে প্রথম আঘাত হেনেছেন তাইজুল ইসলাম। ফিরিয়ে দিয়েছেন আব্দুল্লাহ শফিককে। ২৫ রান করে বোল্ড হয়েছেন এ ওপেনার।

অন্য ওপেনার আবিদ আলীর উইকেটও ছিনিয়ে নিয়েছেন স্পিনার তাইজুল। আবিদ ৩৯ রান করে বোল্ড হয়েছেন। পাকিস্তানের সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেট হারিয়ে ৭২ রান।

টি-টোয়েন্টির মতো প্রথম টেস্টেও টস ভাগ্য সহায় হয়েছিল বাংলাদেশের। কিন্তু শেষ টেস্টে আর তেমনটা হলো না। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান।

এ ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। বাংলাদেশ একাদশের তিনটি পরিবর্তন এসেছে। দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান ও আবু জায়েদ রাহী। তাদের বদলে দলে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

পাকিস্তান একাদশ

আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, হাসান আলী, সাজিদ খান, নওমান আলী ও শাহীন শাহ আফ্রিদি।  

আইনিউজ/এসডি

মাহমুদউল্লাহ রিয়াদের শেষ ওভারের রোমাঞ্চ, টানটান উত্তেজনাকর ম্যাচ

ক্রিকেট দলের খেলা নিয়ে হতাশ না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

Green Tea
সর্বশেষ