ঢাকা, বুধবার   ১৫ এপ্রিল ২০২৬,   বৈশাখ ২ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪০, ১৬ ফেব্রুয়ারি ২০২২

মেসির পেনাল্টি মিস হলেও এমবাপ্পের গোল জিতিয়েছে পিএসজিকে

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও পিএসজি।  মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় দিবাগত রাতে এক দুর্দান্ত লড়াই উপহার দিয়েছে দুই দল। পুরো ম্যাচে পিএসজির দাপট দেখানো গোছানো খেলা, দুর্দান্ত ফর্মে থাকা রিয়াল মাদ্রিদকে প্রতিটি মুহূর্তে চাপে রাখা, তাদের কোনো সুযোগ না দেওয়া পুরো জমিয়ে রেখেছে দর্শকদের। 

এদিকে ম্যাচে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বারবার আক্রমণ করেও রিয়ালের ডিফেন্স ভাঙতে ব্যর্থ হওয়া, তারকা খেলোয়াড় মেসির পেনাল্টি মিস, দীর্ঘ দুই মাসের বেশি সময় পর নেইমারের মাঠে নামা ইত্যাদি। তবে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে এমবাপ্পের গোল ঘুচিয়ে দিয়েছে সব, রিয়াল মাদ্রিদকে হারিয়ে জয় পেয়েছে পিএসজি।

শুরু থেকেই রিয়াল মাদ্রিদকে চেপে ধরে এমবাপ্পে-মেসি ও ডি মারিয়ার সমন্বয়ে গঠিত পিএসজির আক্রমণ ভাগ। পাশাপাশি দুই প্রান্ত থেকে মেন্ডেস ও হাকিমিও বারবার রিয়ালের ডিফেন্সে ত্রাস ছড়িয়েছে।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ম্যাচের অধিকাংশ সময়ই রক্ষণাত্বক মেজাজে খেলেছে। শেষ কবে তারা এমন কৌশলে খেলেছে তা খুঁজতে গিয়ে দিশেহারা সমর্থকরাও। চোট সারিয়ে আজ শুরুর একাদশেই ছিলেন রিয়াল অধিনায়ক করিম বেনজেমা। কিন্তু পুরোটা সময় কেবল নিজের ছায়া হয়েই থেকেছেন তিনি। শেষ দিকে তাকে উঠিয়ে গ্যারেথ বেলকে মাঠে নামান রিয়াল কোচ। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে নেইমারের এসিস্টে পিএসজির জয়সূচক একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।

রিয়ালের গোলমুখে পিএসজি আক্রমণ করেছে ২১ বার, লক্ষ্য বরাবর শট হয়েছে ৮টি এবং কর্ণার পেয়েছে ৭টি। এর বাইরে একটি পেনাল্টিও পায় পিএসজি। কিন্তু গোল আদায় করতে ব্যর্থ হয়েছেন লিওনেল মেসি। এমবাপ্পে যদি গোল না করতেন, তাহলে পিএসজির ভিলেন হয়ে ওঠতেন মেসি।

এই ম্যাচে অবশ্য খেলা দেখাতে পেরেছেন নেইমারও। দীর্ঘ দুই মাসের বেশি সময় পর মাঠে নেমেছেন। তাও চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে অ্যাঞ্জেল ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন তিনি। তবে রিয়ালের ডিফেন্সে আঘাত করতে পেরেছেন নেইমার।

আইনিউজ/এসডি

কেন খেলা শুরুর ৭ মিনিটের মাথাতেই আর্জেন্টিনার সাথে ম্যাচ বন্ধ করে দিলো ব্রাজিল?

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়