স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কা পৌঁছে শনাক্ত হলো মঈনের করোনা
মঈন আলী
দুই টেস্টের সিরিজে অংশ নিতে রোববার শ্রীলঙ্কা পৌঁছায় ইংল্যান্ড ক্রিকেট দল। করোনা নেগেটিভ ফল পাওয়ার পরই বিমানে চড়েছিল ইংল্যান্ড স্কোয়াড। কিন্তু শ্রীলঙ্কা পৌঁছে টেস্ট করালে অলরাউন্ডার মঈন আলীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।
আগামী ১০ দিন মঈন আলীকে দল থেকে আলাদা থাকতে হবে। এরপর আবার টেস্ট হবে। সেই টেস্টে নেগেটিভ হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবেন এই তারকা ক্রিকেটার।
মঈন আলীর মতো ইংলিশ তারকা পেসার ক্রিস ওকসের শরীরে করোনার উপসর্গ রয়েছে। তাকেও কয়েক দিন দল থেকে আলাদা থাকতে হবে।
রোববার বিশেষ চার্টার্ড বিমানে শ্রীলঙ্কায় পৌঁছায় জো রুট ও জনি বেয়ারস্টোরা। লঙ্কায় পৌঁছার পর ইংল্যান্ডের প্রত্যেক ক্রিকেটারকে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে- ইংল্যান্ড ক্রিকেট দল হোটেলে কোয়রেন্টিনে থাকবে। কোয়রেন্টিনে থাকার সময় ইংলিশ ক্রিকেটাররা নিজেদের মধ্যে প্র্যাকটিস ম্যাচ খেলতে পারবে। তবে সেখানে শ্রীলংকার কাউকে প্রবেশ করতে দেয়া হবে না।
আগামী ১৪ জানুয়ারি থেকে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচটি ২২ জানুয়ারি একই ভেন্যুতে শুরু হবে। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে যাবে ইংল্যান্ড ক্রিকেট দল।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















