স্পোর্টস ডেস্ক
ছেলেদের টেস্টে প্রথম নারী অ্যাম্পায়ার
ক্লেয়ার পোলোস্যাক
নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোস্যাক। প্রথম নারী হিসেবে ছেলেদের টেস্টে ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব সামলাবেন তিনি।
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া-ভারত টেস্টে চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন পোলোস্যাক।
এর আগে ছেলেদের ওয়ানডেতে প্রথম নারী অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালনের কীর্তি গড়েন তিনি। ২০১৯ সালে নামিবিয়া ও ওমানের মধ্যে ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন টু-র ফাইনালে দায়িত্ব পালন করেন তিনি।
এর আগে ২০১৭ সালে প্রথম নারী হিসেবে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ছেলেদের ম্যাচ পরিচালনা করেছিলেন পোলোস্যাক।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার টেস্টে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সাবেক দুই অস্ট্রেলিয়ান পেসার পল রাইফেল ও পল উইলসন। টিভি আম্পায়ার হিসেবে ব্রুস অক্সেনফোর্ড ও ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন।
আইসিসির নিয়ম অনুযায়ী টেস্ট ম্যাচের জন্য আইসিসি আম্পায়ারদের আন্তর্জাতিক প্যানেল ও স্বাগতিক দেশ থেকে চতুর্থ আম্পায়ার নিয়োগ দিয়ে থাকে স্বাগতিক ক্রিকেট বোর্ড। সিডনি টেস্টের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া বেছে নিয়েছে পোলোস্যাককে।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















