স্পোর্টস ডেস্ক
বাড়ি ফিরেছেন বিসিসিআই সভাপতি সৌরভ
সংগৃহীত
অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ গাঙ্গুলি। বৃহস্পতিবার সকালে বাড়ি ফিরেছেন বিসিসিআই সভাপতি।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আপাতত কয়েক দিন নিয়মিত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে সৌরভকে। করাতে হতে পারে নানা পরীক্ষা-নিরীক্ষা।
হাসপাতাল ছাড়ার সময় প্রত্যেক চিকিৎসক এবং বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
সৌরভ বলেন, “হাসপাতালের সব চিকিৎসকেরা আমাকে অত্যন্ত ভালো সেবা দিয়েছেন। আমাকে এত যত্ন করার জন্য অনেক-অনেক ধন্যবাদ। এখন আমি সম্পূর্ণ সুস্থ রয়েছি। জীবন ফিরে পেলাম। আশা করি শিগগিরই বিমানেও চড়তে পারব।’’
উল্লেখ্য, গত শনিবার সকালে ব্যক্তিগত জিমনিসিয়ামে ব্যায়াম করার সময় হঠাৎ মাথা ঘুরানো শুরু হয় সৌরভের। অবস্থা খারাপ দেখে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয় এবং দ্রুত ভর্তির কথা বলেন চিকিৎসকরা। সেখানে যাবার পর সৌরভের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে।
এর পর মঙ্গলবার বিখ্যাত চিকিৎসক দেবী শেঠি দেখা করেন সৌরভের সঙ্গে। তারপরই জানিয়ে দিয়েছিলেন, সৌরভ একদম সুস্থ। সপ্তাহ দু-এক বিশ্রাম নিয়েই আগের মতোই সব কাজ করতে পারবেন তিনি।
দেবী শেঠি এও বলেন, সৌরভ এতটাই সুস্থ যে তিনি চাইলে ক্রিকেট খেলতে বা ম্যারাথনেও নামতে পারেন। কিংবা প্লেন ওড়াতেও বাধা নেই। বুধবার বাড়ি ফেরার কথা ছিল তার। হাসপাতালে যান স্ত্রী ডোনা ও মেয়ে সানা। ডিসচার্জ সার্টিফিকেট তৈরি করা হলেও সাবধানতা হিসেবে সেদিন বাড়ি যেতে সম্মত হননি সৌরভ।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















