ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:০৯, ৭ জানুয়ারি ২০২১

টেস্ট র‌্যাংকিংয়ে ৯ নম্বর স্থানেই রয়েছে বাংলাদেশ

ফাইল ছবি

ফাইল ছবি

বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে দেখা গিয়েছিল বাংলাদেশকে পেছনে ফেলে টেস্টে নবম স্থানে উঠে এসেছে আফগানিস্তান। কিন্তু এখানেই একটা ভুল করেছে আইসিসি। অবশেষে সেই ভুল ধরতে পেরেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। টেস্ট র‌্যাংকিংয়ে ৯ নম্বর স্থানই বহাল রইলো বাংলাদেশের বলে জানালো আইসিসি। 

বার্ষিক র‌্যাংকিং হালনাগাদ করার সময় আইসিসি জানিয়েছিল, র‌্যাংকিংয়ে আসার মত টেস্ট আফগানিস্তান খেলেনি। তাহলে কিভাবে ৬ জানুয়ারি প্রকাশিত আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে তারা ঠাঁই পেয়ে গেলো? আবার গত বছর থেকে শুরু করে চলতি বছর- মাঝের এই এক বছরে হালনাগাদের যে সময়টা ধরা হয়েছে- তাতে বাংলাদেশ-আফগানিস্তান কোনো টেস্টই খেলেনি। তাহলে কিভাবে আফগানরা র‌্যাংকিংয়ে প্রবেশ করে?

বিষয়টা শেষ পর্যন্ত নজরে এসেছে আইসিসির এবং তারা নিজেদের ভুল শুধরে নিয়েছে। আই র‌্যাংকিংয়ে আফগানিস্তানকে জায়গাই দেয়া হয়নি। তাদেরকে বাদ দিয়েই আজ আবার আপডেট প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে বাংলাদেশ ৯ নম্বরেই রয়েছে র‌্যাংকিংয়ে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়