Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:২০, ১০ জানুয়ারি ২০২১
আপডেট: ২১:৩৩, ১০ জানুয়ারি ২০২১

বঙ্গবন্ধু ম্যারাথনে মৌলভীবাজারের ৪ দৌড়বিদ

মৌলভীবাজারের ৪ দৌড়বিদ

মৌলভীবাজারের ৪ দৌড়বিদ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে রোববার (১০ জানুয়ারী) থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। জানা গেছে, ম্যারাথনে মৌলভীবাজার থেকে অংশগ্রহণ করেছেন ৪ দৌড়বিদ।

ম্যারাথনে সুযোগ পাওয়া মৌলভীবাজারের দৌড়বিদরা হলেন- সৈয়দ রাফিউল ইসলাম, ডা. সঞ্জীব মাতৈ, আবদুল বাসিত ও হাসান সুলেমান।

রোববার আর্মি স্টেডিয়াম থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় ২০০টি দেশের অ্যাথলেট অংশ নিয়েছেন। অ্যাথলেটরা হাফ ম্যারাথনে (২১.০৯৭ কি.মি.) ও ফুল ম্যারাথন ( ৪২.১৯৫ কিমি) ক্যাটাগরিতে অংশ নিয়েছেন।

ফুল ও হাফ ম্যারাথন ছাড়াও রয়েছে ডিজিটাল ম্যারাথন। করোনা পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন জায়গায় এভাবে চলছে ম্যারাথন। ১০ জানুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গায় এই আয়োজন হবে। এ জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হচ্ছে।

দেশি-বিদেশি দৌড়বিদের অংশগ্রহণে এই ম্যারাথনের নাম উঠে গেছে আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের (এইমস) ক্যালেন্ডারে।

আইনিউজ/এবি/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়