স্পোর্টস ডেস্ক
টাইগারদের ওয়ানডে দলে ৬ পেসার, ৪ ওপেনার
সংগৃহীত ছবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্যে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন পাঁচ জন। প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে ডাক পেয়েছেন ৩ ক্রিকেটার।
প্রথমবারের মতো ওয়ানডে স্কোয়াডে ডাক পাওয়া তিন ক্রিকেটার হলেন- পেসার হাসান মাহমুদ, তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান ও অনুরধ-১৯ বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম।
শনিবার (১৬ জানুয়ারি) ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে আছে ৪ ওপেনার ৬ পেসার, ৪ জন অলরাউন্ডার ও ৪ জন মিডল অর্ডার ব্যাটসম্যান।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের চূড়ান্ত ওয়ানডে স্কোয়াড-
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
প্রসঙ্গত, প্রথম ওয়ানডে হবে ২০ জানুয়ারি, মিরপুরে। দ্বিতীয় ম্যাচও একই ভেন্যুতে ২২ জানুয়ারি। তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে ২৫ জানুয়ারি। দুই টেস্টের প্রথম টেস্টও চট্টগ্রামে শুরু হবে ৩ ফেব্রুয়ারি। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টেও আসর বসবে ১১ ফেব্রুয়ারি, মিরপুরে।
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















