স্পোর্টস ডেস্ক
দেশের দুটি টিভি চ্যানেলে দেখা যাবে বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ
সংগৃহীত
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা। ইতোমধ্যে দেশে পৌঁছে গেছে ক্যারিবীয় দল। এই 'বঙ্গবন্ধু ক্রিকেট সিরিজ-২০২১' সম্প্রচার করবে দেশের দুটি টিভি চ্যানেল। এগুলো হলো টি-স্পোর্টস ও নাগরিক টিভি।
সোমবার রাজধানীর এক হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, কিছু দিন আগে বেনটেক লিমিটেড বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজ ও দুই টেস্ট ম্যাচের সম্প্রচার স্বত্ত্ব কিনে নিয়েছে। তারাই এখন দেশের দুটি টিভিকে এই সম্প্রচারের দায়িত্ব দিয়েছেন।
বেনটেকের পরিচালক আমজাদ হোসেন আরজু অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণা করেন। সেখানেই তিনি জানান, টি-স্পোর্টস ও নাগরিক টেলিভিশনে খেলা দেখানো হবে।
এ সময় সেখানে টি-স্পোর্টস-এর নির্বাহী পরিচালক নুরুল ইসলাম খান ও নাগরিক টিভির পরিচালক নাভিদুল হক উপস্থিত ছিলেন।
আগামী ২০ জানুয়ারি মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে ২২ জানুয়ারি হবে দ্বিতীয় ওয়ানডে। তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৫ জানুয়ারি, চট্টগ্রামে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি ৩ ফেব্রুয়ারি ও শেষটি ১১ ফেব্রুয়ারি শুরু হবে।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















