Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:২১, ২২ জানুয়ারি ২০২১
আপডেট: ১৩:২২, ২২ জানুয়ারি ২০২১

স্পিনারদের আঘাতে বিপাকে উইন্ডিজ

সংগৃহীত

সংগৃহীত

সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।  শুরুতেই সফরকারীদের ওপর আঘাত আনেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। পেসের পর আক্রমণ স্পিনের। পরপর জোড়া আঘাত করেন মেহেদি হাসান মিরাজ। সাকিব ও তুলে নেন ১ উইকেট। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২২.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৭ রান।  

শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে বলে পাঠান উইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ।

সিরিজ বাঁচাতে মাঠে নামেন সুনিল অ্যামব্রিস ও জর্ন ওটলে। তবে ইনিংস বড় করতে পারেনি উইন্ডিজ ওপেনিং জুটি।  দলীয় ১০ রানে মুস্তাফিজের বলে মেহেদি হাসানের হাতে ক্যাচ দিয়ে জুটি ভাঙেন সুনিল অ্যামব্রিস(৬)। 

এরপর স্পিনে ধরাশায়ী হয় দুই ক্যারিবীয় ব্যাটসম্যান।  জর্ন ওটলে(২৪) ও জশুয়া ডা সিলভাকে(৫) ঘরে ফেরান মেহেদি মিরাজ।

বলে আসেন সাকিব। তিনিও খালি হাতে ফেরেননি।  আন্দ্রে ম্যাকার্থিকে ৩ রানে ঘরে ফেরান।

সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে অভিষিক্ত ছিলেন ছয়জন। দ্বিতীয় ম্যাচে সেই ছয়ের একজন ডানহাতি পেসার চামার হোল্ডারকে বাদ দিয়ে ওপেনিং ব্যাটসম্যান ও লেগব্রেক বোলার জর্ন ওটলে’কে দলে নিয়েছে ক্যারিবীয়রা। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪৫ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ৩১ বছর বয়সী ওটলের।

অন্যদিকে অপরিবর্তিত একাদশ বাংলাদেশের। বুধবারের ম্যাচে অভিষেক হওয়া হাসান মাহমুদ ৩ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন। আজকের ম্যাচেও তার ওপর আস্থা রেখেছে সিরিজে ১-০’তে এগিয়ে থাকা বাংলাদেশ।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়