ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৭, ২৫ জানুয়ারি ২০২১

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে টসে হেরে ব্যাটিং এ নামছে বাংলাদেশ।

শেষ ওয়ানডে ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে হোয়াইটওয়াশ মিশনে নেমেছে টাইগাররা। হাসান মাহমুদের জায়গা দলে ঢুকেছেন তাসকিন আহমেদ। রুবেল হোসেনে জায়গায় খেলছেন সাইফউদ্দিন।

সিরিজের প্রথম দুটি ম্যাচ অনুষ্ঠিত হয় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচেই আগে ব্যাট করেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জয়লাভ করেছিল তামিমবাহিনী।

টাইগারদের একাদশ :
তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়