Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:২০, ২৫ জানুয়ারি ২০২১
আপডেট: ১৫:৩১, ২৫ জানুয়ারি ২০২১

তামিমের পর অর্ধশতক পূরণ করে সাজঘরে সাকিব

সংগৃহীত

সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট হাতে শুরুতেই দুই উইকেট হারালেও সাকিব-তামিমের ব্যাটে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। হাফ সেঞ্চুরি করে সাজঘরে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। এরপর সতীর্থ সাকিবও অর্ধশতক পূরণ করলেন। কিন্তু তিনিও বেশি দূর যেতে পারেন নি। ৫১ রান করেই সাজঘরে ফিরলেন এই অলরাউন্ডার।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ দলের সংগ্রহ ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান। ৮ রান নিয়ে ব্যাট করছেন মুশফিকুর রহীম।  তাকে সহায়তা করতে মাঠে নেমেছেন মাহমুদউল্লাহ।   

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সোমবার সকাল সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হয়। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। ফলে রান তাড়া করে প্রথম দুই ম্যাচ জেতা বাংলাদেশ এ ম্যাচে আগে ব্যাট করতে নামে। 

বাংলাদেশের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। প্রথম ওভারের পঞ্চম বলে আলঝারি জোসেফের বলে লেগ বিফোরের শিকার হন লিটন। কোনো রান না করেই সাজঘরে ফেরেন তিনি। নাজমুল হোসেন শান্ত এ ম্যাচেও ব্যাট হাতে বেশি কিছু করতে পারেননি। ৩০ বলে ২০ রান করে কাইল মেয়ার্সের কাছে পরাস্ত হন তিনি।

৭০ বলে ফিফটি পূরণ করেন তামিম। ৮০ বলে ৬৪ রান করে জোসেফের শিকারে পরিণত হন টাইগার অধিনায়ক।

এই ম্যাচ জিতলে ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয়বার হোয়াইটওয়াশের গৌরব অর্জন করবে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সব মিলিয়ে পাঁচটি সিরিজ জিতলেও, টাইগাররা তাদের হোয়াইটওয়াশ করতে পেরেছে শুধু ২০০৯ সালের সফরে।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়