ক্রীড়া প্রতিবেদক
হোয়াইট ওয়াশের দ্বারপ্রান্তে ওয়েস্ট ইন্ডিজ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ মাঠে নামার উদ্দেশ্য ছিলো ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশের। এদিকে শেষ ওয়ানডেতেও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন অনেকটাই মলিন হয়ে গেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের।
শুরুতে টস হেরে তে ব্যাট করতে নেমে বাংলাদেশ চার সিনিয়রের ব্যাটিং নৈপুণ্যে ২৯৮ রানের বড় টার্গেট দিয়েছে। রান তাড়া করতে নেমে হোঁচট খায় ক্যারিবিয়রা। বাংলাদেশের হয়ে শুরুতেই ব্রেক থ্রু এনে দেন মোস্তাফিজুর রহমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবিয়দের সংগ্রহ ১৮ ওভারে ৩ উইকেটে ৬১ রান।
ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ ডেভিলারিতে ক্যারিবীয় ওপেনার কেজর্ন ওটলেকে বিদায় করেন মোস্তাফিজ। মাত্র ১ রান করে উইকেটের পেছনে মুশফিকুর রহীমকে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি। এরপর সুনীল অ্যামব্রিসকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন মোস্তাফিজ। আমিব্রিসের ব্যাট থেকে আসে ১৩ রান। ব্যক্তিগত ১১ রানে মায়ার্স ফিরে গেছেন মিরাজের ঘূর্ণি জাদুতে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে চার পাণ্ডব সাকিব, তামিম, মুশফিক আর মাহমুদউল্লাহ রিয়াদের হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ২৯৭ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা এগিয়ে আছে ২-০'তে। এই ম্যাচ জিতলে হোয়াইটওয়াশ মিশন পূর্ণ হবে টাইগারদের। সেইসঙ্গে ওয়ানডে সুপার লিগের পুরো ৩০ পয়েন্ট পাবে তামিম ইকবালের দল।
আইনিউজ/এইচএ
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















