ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৭, ৩০ জানুয়ারি ২০২১

উইন্ডিজের বিপক্ষে বিসিবির টেস্ট দল ঘোষণা

ফাইল ছবি

ফাইল ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৮ সদস্যের স্কোয়াডে একমাত্র অনভিষিক্ত ক্রিকেটার হিসেবে আছেন হাসান মাহমুদ। 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করে। যথারীতি দলের নেতৃত্বের ভার থাকছে মুমিনুল হকের কাঁধে। তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম থাকলেও জায়গা পাননি মাহমুদউল্লাহ রিয়াদ। 

ব্যাটসম্যান হিসেবে অন্যান্যদের মাঝে আছেন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী রাব্বি, লিটন দাস ও সাইফ হাসান। স্পিন বোলিংয়ে সাকিব ছাড়াও আছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

পেস বোলিং আক্রমণে হাসান মাহমুদ ছাড়াও থাকছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন। 

বাংলাদেশের টেস্ট স্কোয়াড:

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও হাসান মাহমুদ।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়