ক্রীড়া প্রতিবেদক
আপডেট: ১১:১৫, ৩১ জানুয়ারি ২০২১
সাম্পদোরিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে জুভেন্টাস
সাম্পদোরিয়াকে হারিয়ে সিরি আ লিগে জয় পেয়েছে জুভেন্টাস। ২-০ গোলে প্রতিপক্ষ সাম্পাদোরিয়ার মাঠ থেকে জয় নিয়ে শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে টিকে তারা। পয়েন্ট টেবিলেরও ৩ নম্বর অবস্থানে উঠে এসেছে জুভেন্টাস। এসি মিলান ও ইন্টার মিলানের পরেই রয়েছে আন্দ্রেয়া পিরলোর দলটি।
শনিবার (৩০ জানুয়ারি) রাতে ফেদেরিকো চিয়েসার গোলে জুভেন্টাসের এগিয়ে যাওয়ার পর শেষ দিকে ব্যবধান বাড়ান অ্যারন র্যামজি।
খেলার ২০ মিনিটের দিকে ফেদেরিকো চিয়েসার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। প্রথমার্ধের শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে দুটি সুযোগ পান রোনালদো, কিন্তু ব্যবধান বাড়াতে পারেননি। ফলে ১-০ গোল ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।
দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় দুই দলই উল্লেখযোগ্য কোনো সুযোগ তৈরি করতে পারেনি। কিন্তু যোগ করা সময়ে আচমকা গোল করে ব্যবধান বাড়ান অ্যারন র্যামজি। মাঝমাঠ থেকে রোনালদোর লম্বা ক্রস ধরে ডি-বক্সে বাড়ান হুয়ান কুয়াদরাদো। ফাঁকায় বল পেয়ে অনায়াসে গোলটি করেন ওয়েলসের মিডফিল্ডার।
এ সময় গোল শোধে মরিয়া সাম্পাদোরিয়া নিজেদের রক্ষণ প্রায় অরক্ষিত রেখে আক্রমণে ওঠে আসে। এই সুযোগ কাজে লাগান ৩০০তম ম্যাচ খেলতে নামা অ্যারন র্যামজি।
এই জয়ে ১৯ ম্যাচ থেকে ৩৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এসেছে তুরিনের বুড়িরা। ২ পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে নেমে গেছে রোমা।
এর আগে ইব্রাহিমোভিচের পেনাল্টি মিসের পরও ২-১ গোলে জেতা এসি মিলান ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে। এক ম্যাচ কম খেলে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার।
আইনিউজ/এইচএ
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















