স্পোর্টস ডেস্ক
পেছালো বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
ফাইল ছবি
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের পর টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এরপরেই তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা। কিন্তু সিরিজটি এক সপ্তাহ পিছিয়ে দিয়েছে কিউই ক্রিকেট বোর্ড।
দেশটির ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১৩ মার্চের জায়গায় শুরু হবে ২০ মার্চ। অনুমিতভাবেই তাই টি-২০ সিরিজও পিছিয়ে যাবে এক সপ্তাহ। ২৮ মার্চ থেকে শুরু হবে সিরিজটি। শেষ হবে আগামী ১ এপ্রিল।
বাংলাদেশ সিরিজ পেছালেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্লাক ক্যাপস নারীদের টি-২০ সিরিজের সূচিতে আসছে না কোন পরিবর্তন।
বিবৃতিতে জানানো হয়েছে, করোনা চ্যালেঞ্জের কথা বিবেচনা করে এবং সফরকারী দলকে পর্যাপ্ত প্রস্তুতি নেয়ার সুযোগ করে দিতে সিরিজটি এক সপ্তাহ পিছিয়ে নেয়া হচ্ছে। পূর্বের ভেন্যুতেই প্রথম ম্যাচ মাঠে গড়াবে। তবে পরিবর্তিত সূচিতে।
এরই মধ্যে ওই সিরিজের জন্য টিকিট বিক্রি শুরু করেছে কিউই বোর্ড। তবে সিরিজ পিছিয়ে যাওয়ায় কেউ যদি মনে করে অর্থ ফেরত নেবে, তাহলে পূর্ণ অর্থ ফেরত দেয়া হবে বলেও জানানো হয়েছে।
সিরিজের প্রথম ওয়ানডে ২০ মার্চ শুরু হয়ে শেষ হবে ২৬ মার্চ। দ্বিতীয় ম্যাচটি হবে ২৩ মার্চ। বাংলাদেশের বিপক্ষে উইলিয়ামসনদের এবং অজিদের বিপক্ষে কিউই নারীদের টি-২০ সিরিজটি একই দিনে হবে। ভেন্যুও একই রাখা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live

























