স্পোর্টস ডেস্ক
পুরোনো চোট নয়, নতুন করে ব্যথা পেয়েছেন সাকিব
সংগৃহীত
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন সাকিব আল হাসান পুরোনো কুঁচকির চোটে ভোগেননি। বরং নতুন করে বাম ঊরুতে ব্যথা পেয়েছেন তিনি। যার ফলে শুক্রবার ম্যাচের তৃতীয় দিন মাঠে নামতে পারেননি বাংলাদেশি এই অলরাউন্ডার।
শুক্রবার দুপুর ২টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।
বিসিবি বিবৃতিতে জানিয়েছেন, ‘প্রথম টেস্টের আগে পুরোনো কুঁচকির ইনজুরি সেরে প্রথম ইনিংসে ভালোভাবে ব্যাটিং করতে পেরেছেন সাকিব। একইসঙ্গে ছয় ওভার বোলিংও করেছেন। কিন্তু দ্বিতীয় দিন ফিল্ডিং করতে গিয়ে বাম ঊরুর ভিন্ন জায়গায় ব্যথা পেয়েছেন তিনি।’
বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘আজ (শুক্রবার) সকালে এমআরআই স্ক্যানের মাধ্যমে এই ইনজুরির কথা নিশ্চিত করা হয়েছে। বিসিবির মেডিকেল টিম প্রথম টেস্ট চলাকালীন সময়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখবে এবং তার উন্নতির বিষয়ে পর্যালোচনা করা যাবে।’
বৃহস্পতিবার ম্যাচের দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ১৭তম ওভার শেষে মাঠ ছেড়ে চলে যান সাকিব। সেদিন নিজের তৃতীয় ওভার করার সময়ই অস্বস্তি অনুভব করেন কুঁচকিতে। সেই ওভার শেষ করেও মাঠ ছাড়েননি। দ্বিতীয় স্পেলে আরও তিন ওভার বোলিং করে ড্রেসিংরুমে চলে যান তিনি। শেষের ১২ ওভার আর মাঠে দেখা যায়নি তাকে।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















