ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:১৮, ৯ ফেব্রুয়ারি ২০২১

পন্টিংয়ের বাড়িতে ঢুকে গাড়ি নিয়ে পালালো চোর

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। অজি জাতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মেলবোর্নের বাড়িতে ঢুকে গাড়ি চুরি করা হয়েছে।

পন্টিং নিজের স্ত্রী ও সন্তানদের সঙ্গে মেলবোর্নের বেসাইডে ছিলেন। ঠিক এমন সময় ডাকাতরা হানা দেয়। বাড়ির সামনে পার্ক করা দামি গাড়ি নিয়ে পালিয়ে যায় চোর।

এই ঘটনার পর পুলিশকে জানান পন্টিং। মেলবোর্ন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং এয়ারউইং গাড়ি ট্র্যাক করা শুরু করে। পরের দিন শহরের ক্যাম্বারওয়েল এলাকায় তল্লাশি চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়।

সেভেন নিউজ জানিয়েছে, শহরজুড়ে উদ্ধার তৎপরতা শুরু হলে দুইজন গাড়ি ফেলে আত্মগোপন করে।

ক্রিকেট ছেড়ে দেওয়ার পর বিশেষজ্ঞ এবং ধারাভাষ্যকার হিসাবে কাজ চালিয়ে যাচ্ছেন পন্টিং। আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের দায়িত্বে আছেন তিনি।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়