ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ১১ ফেব্রুয়ারি ২০২১

সাকিবকে ছুটি দিয়েছে বিসিবি

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

বাম ঊরুর ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে নামেন নি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে খুব শীঘ্রই তৃতীয় সন্তানের মুখ দেখতে চলেছেন তিনি। তাই পিতৃত্বকালীন ছুটি চেয়ে বিসিবিতে চিঠি পাঠিয়েছিলেন তিনি। এবার জানা গেলো বিসিবি সাকিবের সেই আবেদন মঞ্জুর করেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

আকরাম খানকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘সাকিবকে আমরা পরের অ্যাসাইনমেন্টে (নিউজিল্যান্ড সফর) পাবো?’ জবাবে আকরাম খান বলেন, ‘না! সে তো যাচ্ছে না, নিউজিল্যান্ডের জন্য সে চিঠি দিয়েছে। পরিবারের কাছে থাকতে ছুটি চেয়েছে। আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করেছি। ওর ছুটিটা দিয়ে দিয়েছি।’

উল্লেখ্য, ২০ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে এবং ২৮ মার্চ থেকে তিন টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। চলতি মাসের ২৪  তারিখ নিউজিল্যান্ড যাবে টাইগার টিম।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়