ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ১২ ফেব্রুয়ারি ২০২১

সাকিবকে ছাড়িয়ে তাইজুলের নতুন রেকর্ড

তাইজুল ইসলাম

তাইজুল ইসলাম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে নতুন এক রেকর্ড গড়েছেন তাইজুল ইসলাম। এই রেকর্ডের মাধ্যমে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন তিনি।

ক্যারিবীয় ব্যাটসম্যান জশুয়া ডি সিলভাকে বোল্ড করে দেশের মাটিতে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন তাইজুল। এতদিন সেই রেকর্ড ছিল সাকিবের।

তাইজুল তার ক্যারিয়ারে মোট ৩১টি টেস্ট ম্যাচ খেলেছেন। এখন পর্যন্ত শিকার করেছেন ১২২টি উইকেট। এর মাঝে ১০১টিই দেশের মাটিতে, ম্যাচ খেলেছেন ২১টি। বাকিগুলো দেশের বাইরে। 

ঘরের মাঠে ১০০ উইকেট নিতে সাকিব আল হাসান খেলেছিলেন ২৮টি টেস্ট ম্যাচ। টাইগার অলরাউন্ডারের চেয়ে সাত ম্যাচ কম খেলেই এ রেকর্ড করলেন তাইজুল। উল্লেখ্য, ঘরের মাঠে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন সাকিব। তিনি নিয়েছেন ১৪২টি উইকেট।

তাইজুলের পর আছেন আরেক অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। তিনি ঘরের মাঠে নিয়েছেন ৬৯ উইকেট। তালিকার ৪ নম্বরে আছেন কিংবদন্তি অফ স্পিনার মোহাম্মদ রফিক। ক্যারিয়ারের ১০০ উইকেটের ৬৬টি নিয়েছেন বাংলাদেশের মাটিতে। দীর্ঘদিন টেস্ট না খেলা মাশরাফী বিন মোর্ত্তজা ৫১ উইকেট নিয়ে আছেন এই তালিকার পাঁচে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়