ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২১

রানের খাতা খোলার আগেই উইকেট হারালো ভারত

ওলি স্টনের বলে শূন্য রানে ফেরেন শুভমন গিল

ওলি স্টনের বলে শূন্য রানে ফেরেন শুভমন গিল

৪ ম্যাচ টেস্ট সিরিজ খেলার উদ্দেশ্যে ভারত সফরে এসেছে ইংল্যান্ড। এরমধ্যে  চেন্নাইয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই বড় ধরনের জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লডাইয়ে নামা ভারত রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে আজ। আজকের ম্যাচে তিনটি পরিবর্তন এনেছে ভারত, অন্যদিকে ইংল্যান্ডও তাদের দলে এনেছে ২ পরিবর্তন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চিপকেইতে ব্রিটিশদের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিরাট কোহলি। আর নেমেই রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে ভারত। ওলি স্টনের বলে শূন্য রানে ফেরেন শুভমন গিল।

ওয়ার্ক লোডের দিকে তাকিয়ে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়েছে ভারত। তার পরিবর্তে মাঠে নামলেন মহম্মদ সিরাজ। ব্যাট হাতে নজর কাড়া সত্ত্বেও বাদ পড়েন ওয়াশিংটন সুন্দর। তার জায়গাল দলে ফিরলেন কুলদীপ যাদব। অভিষেককারী অক্ষরকে জায়গা ছেড়ে দিয়েছেন শাহবাজ নদিম। 

চেন্নাইয়ের প্রথম টেস্টে বল হাতে চূড়ান্ত সফল হওয়া সত্ত্বেও দ্বিতীয় টেস্টের দলে জায়গা পেলেন না ডমিনিক বেস ও জিমি অ্যান্ডারসন। ইংল্যান্ডের রোটেশন পলিশির জন্য রিজার্ভ বেঞ্চে বসতে হল দু'জনকে।

 

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়