স্পোর্টস ডেস্ক
ভ্যাকসিন নিয়ে নিউজিল্যান্ড সফরে যাবে টাইগাররা
বাংলাদেশ ক্রিকেট দল। ফাইল ছবি
দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। কিন্তু ম্যাচ হেরেও বসে থাকার সময় নেই। কেননা নিউজিল্যান্ড সফর সন্নিকটে। আগামী সপ্তাতেই ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে যাবে বাংলাদেশ জাতীয় দল।
দেশ ছাড়ার আগে ভ্যাকসিন নিয়ে যাবেন ক্রিকেটাররা। বিসিবি প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সোমবার জানিয়েছেন, বিশেষ ব্যবস্থায় নিউজিল্যান্ডগামী ক্রিকেটারদের করোনার টিকা দেয়ার পরিকল্পনা আছে। সব কিছু ঠিক থাকলে আগামী ১৮ ফেব্রুয়ারি করোনার ভ্যাকসিন নিয়ে নেবেন ক্রিকেটাররা।
দেবাশীষ চৌধুরী আরও জানান, ‘বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ক্রিকেটারদের করোনার টিকা দেয়ার কাজটি নিজে তদারক করছেন এবং যথা সম্ভব ভালো জায়গায় নিউজিল্যান্ডগামী দলের সব ক্রিকেটারকে করোনার টিকা দেয়া হবে।’
এদিকে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তারা দল চূড়ান্ত করে বোর্ডে জমা দিয়েছেন। আগামী দু’একদিনের মধ্যেই দল ঘোষণা হবে।
নান্নু আরও জানান, ‘করোনার কারণে যেহেতু গিয়ে কয়েকদিন কোয়ারেন্টাইনে থাকার পর পুরো দলকে জৈব সুরক্ষা বলয়ে একসঙ্গে হোটেলে থাকতে হবে, তাই সফরের মাঝামাঝি বা ওয়ানডে সিরিজ শেষে আর নতুন করে কাউকে উড়িয়ে নেয়ার সুযোগ নেই, তাই তারা একবারে ২০ জনের বড় বহর তৈরি করে পাঠাবেন।’
উল্লেখ্য, আগামী ১৯ মার্চ ডুনেডিনে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও ২৫ মার্চ তৃতীয় এবং শেষ ওয়ানডের পর ২৭ মার্চ হ্যামিল্টনে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৯ মার্চ নেপিয়ার এবং ৩১ মার্চ অকল্যান্ডে শেষ টি-টোয়েন্টি।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live

























