ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৬:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২১

৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব হলেন কেকেআরের

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসরের নিলাম শুরু হয়ে গেছে। নিষেধাজ্ঞার জন্য গতবারের আইপিএলে থাকতে পারেননি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু এবার খেলবেন, তাও কলকাতা নাইট রাইডার্সের হয়ে।

চেন্নাইয়ে বৃহস্পতিবার আইপিএলের নিলামে প্রীতি জিনতার পাঞ্জাব কিংসসহ বেশ কয়েকটি দল নিতে চেয়েছিল বাংলাদেশি অলরাউন্ডারকে।  কিন্তু অনেক লড়াইয়ের পর ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে টানে কলকাতা।  সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি টাকা।

নিলামের ২ নাম্বার সেটে ছিলেন সাকিব। তার সঙ্গে ছিলেন ডেভিড মালান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, শিভাম দুবে ও কেদার যাদব।

প্রথমেই নাম ওঠে গ্লেন ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ান অলরাউন্ডারের প্রতিও আগ্রহ ছিল কলকাতার। তবে পরে রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস মিলে টানাটানি শুরু করলে দাম বাড়তে থাকে ম্যাক্সওয়েলের।

২ কোটি রুপি থেকে বাড়তে বাড়তে ম্যাক্সওয়েলের দাম গিয়ে ঠেকেছে সোয়া ১৪ কোটি রুপিতে। এত বিশাল অংক খরচ করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে দলে নিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়