স্পোর্টস ডেস্ক
আপডেট: ২১:১১, ১৯ ফেব্রুয়ারি ২০২১
‘আইপিএলের চেয়ে দেশের খেলা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ’
কাগিসো রাবাদা
আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কা টেস্টে দেখা যাবে না সাকিবকে। এরই মধ্যে বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন সাকিব। যা বিসিবি মঞ্জুরও করেছে। কিন্তু একই সময়ে ঠিক ভিন্ন কথা বলছেন কাগিসো রাবাদা। আইপিএলে খেলার চেয়ে দেশের হয়ে খেলাকেই বেশি পছন্দ করেন রাবাদা।
কিছুদিন আগে পাকিস্তানে সিরিজ খেলে এসেছে দক্ষিণ আফ্রিকা। ফিরতি সিরিজটা আগামী এপ্রিলেই হওয়ার কথা। যদিও এখনো কোনো সময়-সূচি নির্ধারণ হয়নি। ধারণা করা হচ্ছে ৪টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ আগামী ২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে হবে। এ কারণে আইপিএলের শুরু দিকে থাকতে পারবেন না রাবাদা।
দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম আইওএলকে দেওয়া এক সাক্ষাৎকারে রাবাদা বলেছেন, ‘আমার কাছে দেশ সবার আগে। আইপিএলের শুরুর সময়ে যদি পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ অনুষ্ঠিত হয়, তাহলে আমি হয়তো আইপিএলের এক সপ্তাহ মিস করবো। ভারতে দিল্লি আমার ঘর, কিন্তু জাতীয় দলের খেলা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’
আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২০ আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন রাবাদা। দিল্লির হয়ে ১৭ ম্যাচে নিয়েছিলেন ৩০টি উইকেট। দুটি ম্যাচে পেয়েছেন ৪টি করে উইকেট। সেই তিনি আইপিএলকে দূরে ঠেলছেন।
আইনিউজ/এসডিপি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live

























