স্পোর্টস ডেস্ক
আপডেট: ১৩:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২১
নাসির-তামিমার বিরুদ্ধে মামলার আবেদন
নাসির হোসেন ও তামিমা তাম্মি
ডিভোর্স পেপার ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমার বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন। মামলার বাদী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। এরপর শুনানি শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানান।
গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মিকে বিয়ে করেন নাসির। পাত্রীর সঙ্গে পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের।
কিন্তু শনিবার হঠাৎ আলোচনায় আসেন এই জুটি। অভিযোগ উঠে আগের স্বামীকে তালাক না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন স্ত্রী তামিমা সুলতানা। তামিমার সাবেক স্বামী রাকিব হাসান এমন অভিযোগ এনে উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরিও করেছেন।
রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন: ‘ছেলে সতীন’ নিয়ে বিপাকে ক্রিকেটার নাসির হোসেন, অডিও ভাইরাল
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















