ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২১
আপডেট: ১৫:৪৫, ২৬ ফেব্রুয়ারি ২০২১

১০ উইকেটের বিশাল জয় পেলো ভারত

সংগৃহীত

সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের মোতেরায় সরদার প্যাটেল স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে ভারত।

এই বিশাল জয়ে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বিরাট কোহলির ভারত। এছাড়াও এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ভারত। 

টেস্ট জয়ের জন্য মাত্র ৪৯ রানের লক্ষ্য ছিল ভারতের। রোহিত শর্মা আর শুভমান গিলের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৭.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৬.৩৯ ইকনোমি রেটে মাত্র দেড় দিনেই জয়ের বন্দরে পৌঁছে যায় বিরাট কোহলিরা।

টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১১২ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে দ্বিতীয় দিন ৩ উইকেটে ১১৪ রান থেকে ১৪৫ রানে অলআউট হয়ে যায় স্বাগতিক ভারতও। ফলে মাত্র ৩৩ রানের লিড পায় ভারত। ইংলিশ অধিনায়ক জো রুটের মত বোলার মাত্র ৮ রান দিয়ে নেন ৫ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আরও বাজে অবস্থা ইংল্যান্ডের। ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে মাত্র ৮১ রানেই অলআউট হয়ে গেছে ইংল্যান্ড। ৫ উইকেট নিয়েছেন অক্ষর, চারটি নিয়েছেন অশ্বিন এবং একটি নিয়েছেন ওয়াশিংটন সুন্দর। এর ফলে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়িয়েছেন কেবল ৪৯ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। বিরাট কোহলি বোলারই ব্যবহার করেছেন কেবল ৩জন। অক্ষর প্যাটেল করেছেন ১৫ ওভার, অশ্বিনও করলেন ১৫ ওভার। ওয়াশিংটন সুন্দর কেবল ৪ বল। তাতেই অলআউট ইংল্যান্ড।

বেন স্টোকস সর্বোচ্চ ২৫ রান করেন। ১৯ রান করেন জো রুট। ১২ রান করেন অলি পোপ। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে ইংল্যান্ডকে গুটিয়ে দিয়ে জয়ের জন্য ৪৯ রানের টার্গেট পায় ভারত। ৭ দশমিক ৪ ওভার ব্যাট করে শেষ সেশনেই জয় তুলে নেয় ভারত। রোহিত ২৫ ও শুভমান গিল ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ম্যাচ সেরা হয়েছেন ভারতের অক্ষর।

আগামী ৪ মার্চ এই ভেন্যুতেই সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ড্র করলেই ফাইনালের টিকিট পাবে ভারত।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়