Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৪, ১ মার্চ ২০২১

বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ গ্রেফতার

হোসে মারিয়া বার্তোমেউ

হোসে মারিয়া বার্তোমেউ

বার্সাগেট কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে বার্সেলোনার সাবেক সভাপতি হোসে মারিয়া বার্তোমেউকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ক্লাবের আরো চারজনকে গ্রেফতার করা হয়।

সোমবার সকালে বার্সেলোনার ন্যু ক্যাম্পে কাতালান পুলিশের একটি দল তল্লাশি চালায়। এসময় তারা গুরুত্বপূর্ণ কিছু নথি জব্দ করে। 

অভিযোগ ছিল, ২০১৭ সালে ক্যাম্প ন্যুয়ে নিজের আধিপত্য বিস্তার ও ভাবমূর্তি উজ্জ্বল করতে আইথ্রি নামের এক গণসংযোগ প্রতিষ্ঠানকে অর্থ দিয়েছিলেন বার্তোমেউ। উদ্দেশ্য ছিল বার্সা কিংবদন্তিদের নামে অপপ্রচার চালানোর।

গেল ফেব্রুয়ারিতে কে থি জোগাস নামের এক কাতালান গণমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। তাতে দাবি করা হয়, ক্লাব সভাপতি বার্তোমেউ ক্যাম্প ন্যুয়ে নিজের আধিপত্য বিস্তার ও ভাবমূর্তি উজ্জ্বল করতে আইথ্রি নামের এক গণসংযোগ প্রতিষ্ঠানকে অর্থ দেয়। যা ‘বার্সাগেট’ কেলেঙ্কারি নামে পরিচিতি পায় বিভিন্ন গণমাধ্যমে।

সে সময় কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, লিওনেল মেসি, জেরার্ড পিকে, কোচ পেপ গার্দিওলার নামে সেসব অপপ্রচার চালানোর জন্য অভিযোগের আঙুল ওঠে বার্তোমেউর দিকে। মেসির সঙ্গে তার সম্পর্ক ক্রমেই খারাপের দিকে যেতে থাকে।

যার ফলশ্রুতিতে ক্লাব ছাড়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি। তবে চাপের মুখে গত বছর বার্সা সভাপতি বার্তোমেউ সরে গেলে পরিস্থিতি কিছুটা বদলায়। মেসিও ক্লাব ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়