ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ৪ মার্চ ২০২১
আপডেট: ২০:২৪, ৪ মার্চ ২০২১

মাঠেই স্টোকস-কোহলির ঝগড়া

বেন স্টোকস ও বিরাট কোহলি

বেন স্টোকস ও বিরাট কোহলি

অতীতে বেশ কয়েকটি ঘটনায় ক্রিকেট বিশ্বে মাথা গরম খেলোয়াড় হিসেবে পরিচিতি রয়েছে ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকস ও ভারত অধিনায়ক বিরাট কোহলির। এবার মাঠেই ঝগড়ায় লিপ্ত হলেন এ দুই মাথা গরম ক্রিকেটার।

নাইটক্লাবে মারামারি করে নিষেধাজ্ঞা ও বিয়ের পর অনেকটাই শান্ত ছিলেন স্টোকস। এদিকে বিতর্কিত অঙ্গভঙ্গি ও অতীতের বেশকিছু ঘটনায় সবসময়ই সমালোচিত বিরাট কোহলি।

চতুর্থ টেস্টের প্রথম সেশনে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। সেই সময়ই মোহাম্মদ সিরাজের একটা বাউন্সার ঠিকভাবে খেলতে না পেরে মেজাজ হারিয়ে ফেলেন বেন স্টোকস। সিরাজের উদ্দেশ্যে কিছু একটা বলতেও দেখা যায় তাকে। তখন সঙ্গে সঙ্গেই আসরে নামেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।

বেশ কিছুটা সময় ধরে দুইজনের মধ্যে চলে উত্তপ্ত বাক্য বিনিময়। আম্পায়ার এসে দুজনকে আলাদা করার চেষ্টা করলেও বিতর্ক থামছিল না কিছুতেই। সে সময় হাসতে থাকেন ব্যাটিং পার্টনার জনি বেয়ারস্টো। এক পর্যায়ে তাদের ঝগড়া থামাতে সক্ষম হন আম্পায়ার।

এরপর প্রচণ্ড রাগে সিরাজের ওভারে তিনটি চার মারেন অল-রাউন্ডার বেন স্টোকস। এই টেস্টে যশপ্রীত বুমরাহর বদলে ভারতীয় দলে জায়গা পান সিরাজ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জো রুট।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়