স্পোর্টস ডেস্ক
চতুর্থ টেস্টেও টাইগাররা করোনা নেগেটিভ
সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে গত মাসে দেশটিতে সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সেখানে পৌঁছেই তাদের যেতে হয়েছে কোয়ারেন্টাইনে। সোমবার সফরে থাকা ক্রিকেটারদের চতুর্থ দফা করোনা টেস্ট করানো হয়েছিল। মঙ্গলবার প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে আর কাউকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না।
শুধু ক্রিকেটাররাই নন, টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সাপোর্টিং স্টাফ এবং টিম লিডার; সবারই করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। ফলে বুধবার থেকে টাইগারদের ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হচ্ছে।
আগামীকাল (১০ মার্চ) ক্রাইস্টচার্চ সময় সন্ধ্যা সাড়ে ৭টার ফ্লাইটে কুইন্সটাউন যাত্রা করবে টিম বাংলাদেশ। এবারের নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের বহরের নেতা জালাল ইউনুস এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, আজও ক্রিকেটাররা গ্রুপ করে অনুশীলন করেছে। দুই ঘণ্টার অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকরা। বুধবার থেকে ক্রিকেটাররা এক সঙ্গে চলাফেরা করতে পারবে।
তবে সবার চলাফেরায় নিয়ন্ত্রণ রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনাকাঙ্খিত কোনো দুর্ঘটনা এবং করোনা প্রাদুর্ভাবের কথা চিন্তা করেই এটা করা হবে।
এ ব্যাপারে জালাল বলেন, এটা ভালো যে কোয়ারেন্টাইন শেষ হচ্ছে। আমাদের সবার চতুর্থ টেস্টের ফল নেগেটিভ এসেছে। আমরা খুব সতর্ক থাকায় এমনটা হয়েছে। এখানে আরো তিন সপ্তাহ থাকতে হবে। এজন্য আমাদের আরো সতর্ক থাকতে হবে। এখন মুক্ত হয়ে ঘোরাফেরা করা যাবে।
আগামী ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চে দ্বিতীয় এবং ২৬ মার্চ ওয়েলিংটনে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
এরপর ২৮ মার্চ হ্যামিল্টনে প্রথম, ৩০ মার্চ নেপিয়ারে দ্বিতীয় এবং ১ এপ্রিল ওয়েলিংটনে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















