ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৪, ২১ মার্চ ২০২১
আপডেট: ১৪:৩২, ২১ মার্চ ২০২১

টোকিও অলিম্পিক দেখতে পারবেন না বিদেশিরা

দফায় দফায় করোনার সংক্রমণ দেখা দিচ্ছে সারা বিশ্বে। তাই এই সংক্রমণ প্রতিরোধ করতে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকে বিদেশি দর্শকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

অলিম্পিকের আয়োজকরা এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এছাড়াও করোনার টিকা গ্রহণ না করে কেউ অলিম্পিকে ঢুকবে না বলেও তারা নিশ্চিত করেন।

গত বছর জাপানের টোকিওতে এই অলিম্পিক অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু মহামারী এড়াতে এক বছর পিছিয়ে নেওয়া হয় এটি।

গ্রীষ্ম অলিম্পিক এবার শুরু হবে জুলাইতে। মারণ ভাইরাসের হাত থেকে প্রতিযোগী ও স্থানীয় জনগণকে রক্ষা করতেই আয়োজক কমিটির তরফে এমন সিদ্ধান্ত।

জাপানের স্থানীয় সরকার, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি, টোকিও অলিম্পিক আয়োজক কমিটি, আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি ও জাপান সরকার আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ বলেছেন, ‘‌অ্যাথলেটদের টিকা দেয়ার বিষয়টি সুনিশ্চিত করতে হবে।’‌

বিদেশি দর্শকদের অলিম্পিকে প্রবেশাধিকার নিষিদ্ধ হলেও স্থানীয়রা সবাই যে স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন, এমনটা নয়। কারণ অলিম্পিক শুরুর আগে সমস্ত টোকিওবাসীকে টিকা দেওয়া সম্ভব হবে না। কারণ সেখানে টিকা দেয়ার কার্যক্রম চলছে ধীর গতিতে। আর টিকা না নিয়ে কেউ স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়