ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:০৩, ২৫ মার্চ ২০২১

আইপিএল থেকে ছিটকে গেলেন শ্রেয়াস আইয়ার

কাঁধের চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক শ্রেয়াস আইয়ার।

বৃহস্পতিবার দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম মালিক পার্থ জিন্দল শ্রেয়াসের আইপিএল থেকে বাদ পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার জিন্দল টুইট করে লেখেন, ‘আমরা একেবারে বিধ্বস্ত আমাদের অধিনায়কের জন্য। মন শক্ত রেখো তুমি। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আরও ভাল ছন্দে তোমাকে ফিরে পাব আশা রাখি। ভারতের তোমাকে প্রয়োজন টি-টোয়েন্টি বিশ্বকাপে।’

চলতি বছরের নিলামে স্টিভ স্মিথকে দলে নেয় দিল্লি। কিছু দিন আগেই তারা জানিয়েছিল অধিনায়ক থাকছেন শ্রেয়াসই। তবে এই চোট সব হিসেব পাল্টে দিল।

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান শ্রেয়াস। নিশ্চিত চার বাঁচিয়ে দিলেও বাঁ কাঁধে চোট লাগে তার। এর ফলে সেই সিরিজ থেকেও বাদ পড়েন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়