স্পোর্টস ডেস্ক
আপডেট: ২২:১৪, ২৯ মার্চ ২০২১
ম্যারাডোনাকে শ্রদ্ধা জানিয়ে আর্জেন্টিনার নতুন জার্সি
মেসি ও নতুন জার্সি
কিংবদন্তি ফুটবলার প্রয়াত দিয়েগো ম্যারাডোনাকে শ্রদ্ধা জানাতে নতুন জার্সি প্রকাশ করেছে আর্জেন্টিনা। সম্প্রতি মেসির গায়ে সেই জার্সির ছবি ভাইরাল হয়েছে।
নীল-সাদা রংয়েই আর্জেন্টিনার জার্সি তৈরি হয়েছে। কিন্তু নকশায় এসেছে পরিবর্তন। জার্সির পেছনে থাকা সংখ্যার ওপর ম্যারাডোনার বিশ্বকাপ ধরে থাকার ছবি যোগ করা হয়েছে।
জানা গেছে, এই জার্সি পরেই আসন্ন কোপা আমেরিকা এবং কাতার বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা।
দুই দিন আগে জাপানের অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের খেলায় প্রথমবার এই জার্সি উন্মোচন করা হয়। সেদিন ম্যারাডোনা ছাড়াও প্রয়াত কোচ আলেহান্দ্রো সাবেয়া এবং লিওপোল্দো জাসিন্তো লুকেকেও শ্রদ্ধা জানানো হয়।
অনূর্ধ্ব-২৩ দলের কোচ ফার্নান্দো বাতিস্তা বলেছেন, দিয়েগো ম্যারাডোনা আমাদের সবার আদর্শ। প্রথম দল হিসেবে টি-শার্টের সাহায্যে তাকে শ্রদ্ধা জানাতে গিয়ে সবাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম।
আইনিউজ/এসডিপি
- ২৮ তারিখ আর্জেন্টিনা বনাম স্পেন মেগা ফাইনালে মুখোমুখি
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- টস হেরে অধিনায়কের যাত্রা শুরু হলো সোহানের
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live






















