Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২১:৪৯, ৪ এপ্রিল ২০২১
আপডেট: ২১:৫০, ৪ এপ্রিল ২০২১

করোনা: দেশের সব ধরনের ফুটবল স্থগিত

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় সব ধরনের ফুটবল সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রোববার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, ‘সরকারের সিদ্ধান্তের প্রেক্ষিতে কভিড-১৯ এর কারণে উদ্ভূত লকডাউন পরিস্থিতিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ, তৃতীয় বিভাগ ফুটবল লিগ এবং নারী ফুটবল লিগের খেলাগুলো ১১ এপ্রিল পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে।’

বিজ্ঞপ্তিতে বাফুফে আরো জানায়, ‘লকডাউন’ সমাপ্তির পর ৭ দিন সময় দিয়ে খেলাগুলো ফের চালু করা হবে।

তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সিদ্ধান্ত অনুযায়ী বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের ফুটবল ইভেন্টর খেলা চলমান থাকবে।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সোমবার (৫ এপ্রিল) থেকে লকডাউন জারি করেছে সরকার। সাথে দেয়া হয়েছে ১১ টি নির্দেশনা।

প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে। আন্তর্জাতিক বিরতি শেষে ৯ এপ্রিল দ্বিতীয় ধাপের খেলা শুরুর কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে তা স্থগিত করা হয়েছে।

আইনিউজ/এসডিপি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়