ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৫, ৮ এপ্রিল ২০২১
আপডেট: ১৪:৪৫, ৮ এপ্রিল ২০২১

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন নেইমার

ফ্রেঞ্চ লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। ফ্রেঞ্চ প্রফেশনাল লিগের (এলএফপি) ডিসিপ্লিনারি কমিশন এই তথ্যটি নিশ্চিত করেছে।

গত শনিবার লিলে’র বিপক্ষে ম্যাচের শেষদিকে লিলের ডিফেন্ডার থিয়াগো দিয়ালোকে ধাক্কা দিয়ে বসেন নেইমার। যার কারণে ৯০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান সুপারস্টারকে। একই সঙ্গে লাল কার্ড দেখেন দিয়ালোও। ধাক্কা খেয়ে নেইমারকে গালগালি করেন তিনি। অবশ্য ম্যাচটিতে জয় পায় তার দল লিলে। 

নিয়ম অনুযায়ী, দুই লাল কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। তবে এলএফপি তিন ম্যাচের নিষেধাজ্ঞা দিয়ে বসে নেইমারকে। অবশ্য পরে এক ম্যাচ কমানো হয়। একই কারণে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন দিয়ালোও। তাকেও তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়ার পর এক ম্যাচ কমানো হয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়