ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

স্পোর্টস প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৪, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ১১:২৮, ২১ এপ্রিল ২০২১

শুরু হতেই শেষ সাইফ

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক। কিন্তু ব্যাট করতে নেমে সুবিধা করতে পারছে না বাংলাদেশের ওপেনাররা। শুরুতেই সাজঘরে ফিরেছেন দলীয় ওপেনার সাইফ হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান।

সুরাঙ্গা লাকমালের করা ম্যাচের প্রথম ওভারে দুটো চার মেরে দুর্দান্ত শুরু করেন টাইগার ওপেনার তামিম ইকবাল। কিন্তু পরের ওভারেই ব্যর্থ সাইফ। বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি।

এখন ২৩ রানে তামিম এবং ০ রানে শান্ত অপরাজিত রয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে এক ইনিংসে শ্রীলঙ্কা সর্বোচ্চ সংগ্রহ ৭৩০ রান। আর বাংলোদেশের সর্বোচ্চ সংগ্রহ ৬৩৮ রান। ২০১৩ রানে দেশের মাটিতে এই রেকর্ডটি গড়েছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ রানের মালিক মোহাম্মদ আশরাফুল। পাঁচটি সেঞ্চুরিতে ১০৯০ রান করতে সক্ষম হন তিনি। অন্যদিকে শ্রীলঙ্কান কিংবদিন্ত ক্রিকেটার কুমার সাঙ্গাকারা বাংলাদেশের বিপক্ষে সাতটি সেঞ্চুরিতে সংগ্রহ করেছেন দুদলে যেকোনো ব্যাটসম্যানের বেশি ১৮১৬ রান।

বাংলাদেশ একাদশ:

তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ:

দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুম নিশাঙ্কা, নিরোশান দিকভেলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমাল, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়