Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৪ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩২, ২১ এপ্রিল ২০২১
আপডেট: ২০:৩৯, ২১ এপ্রিল ২০২১

কেকেআরের একাদশ থেকে বাদ পড়লেন সাকিব

সাকিব আল হাসান। ক্রিকেট বিশ্বে যার সবচেয়ে বেশি নামডাক তাকেই একাদশ থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

আগের ম্যাচে সাকিব দলকে দিতে পারেননি ভালো কোনও পারফরম্যান্স, ফলে শঙ্কা জেগেছিলো তখনই। গত ম্যাচে সাকিবের এই পারফরম্যান্স ছিলো বেশ খারাপ। বোলিং করতে গিয়ে দুই ওভারেই দিয়েছিলেন ২৪ রান। ব্যাটিংয়েও একই। ২৫ বল খেলে করেন মাত্র ২৬ রান। গুঞ্জন শুরু হয় তখন থেকেই। 

শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের একাদশ থেকে বাদ পড়লেন সাকিব। আইপিএলের নিজেদের চতুর্থ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা । এই ম্যাচের একাদশে সাকিবের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার সুনীল নারিনকে দলে নিয়েছে দলটি।

এবারের আইপিএলে কলকাতার প্রথম তিন ম্যাচেই একাদশে ছিলেন সাকিব। এই তিন ম্যাচে ১২.৬৬ গড় ও ৯৭.৪৩ স্ট্রাইক রেটে মাত্র ৩৬ রান করেছেন তিনি। বল হাতেও খুব একটা সাফল্যের দেখা পাননি। 

ওভার প্রতি ৮.১০ গড়ে রান দিয়ে সাকিব পেয়েছেন কেবল ২ উইকেট। তার জায়গায় সুযোগ পাওয়া নারিন এবারের আসরে প্রথমবারের মতো কলকাতার একাদশে জায়গা পেলেন। 

আইনিউজ/এসডি

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়